একটি রুবাইয়াতগুচ্ছ: দৃষ্টিমানের রাস্তা - শাহাদাতুর রহমান সোহেল

একটি রুবাইয়াতগুচ্ছ: 
দৃষ্টিমানের রাস্তা - 
- শাহাদাতুর রহমান সোহেল

১)
দু’চোখে যদি মৃত্যু নামে চেশমে হাকিকী খুলে যাবে,
সৃষ্টিলোকের বাতেনী খবর নির্দ্বিধাতে দেখতে পাবে –
তখন দেখে লাভ কি হবে সিজ্জ্বিনে যদি হয় আবাস?
দৃষ্টিমানের রাস্তা ধর; অন্ধতায় কেন পথ হারাবে??

২)
মাটি আসল নয়, মানুষ আসলে নূরের অনন্ত সফর, 
ভুলে গেলে পথ হারাবে, ঘন হবে জুলমাতের কহর – 
সত্যের নূর ছাড়া জীবন কি শুধু মরীচিকার খেলা? 
দৃষ্টিমানের রাস্তা ধরো, পাবে অবারিত নূরের বহর।

৩)
রাতের বাগানে কে যেন ডাকে নিঃশব্দে আমার নাম,
তার কণ্ঠে মিশে থাকে নূরের এক অদেখা পয়গাম –
আমি কি মানুষ, না মহব্বতে দিওয়ানা এক মায়া?
দৃষ্টিমানের পথ ধরো, এই ঘোরেই সব নূরের মকাম।

৪)
রাতের নিস্তব্ধতা যেন ঐশী কিতাবের নীরব আয়াত,
বাতাসে ভেসে আসে কার যেন অদৃশ্য দাওয়াত –
যে বোঝে এই ভাষা, সে আর ফিরে না আগের ঘরে,
দৃষ্টিমানের পথ ধরো—এটাই শেষ সত্যের সাক্ষাত।।

দ্রষ্টব্য: রুবাইয়াত হলো একপ্রকার ফার্সী কবিতা। এর বৈশিষ্ট্য হলো: এর চার লাইন থাকবে, কবিতার মিল হবে ১ম, ২য় ও ৪র্থ লাইনে, একটি অখন্ড ভাব থাকবে ইত্যাদি। ফার্সী কবি ওমর খৈয়াম ও হাফিজ রুবাইয়াতের জন্য বিশ্ববিখ্যাত। ইমাম খোমেনীও রুবাইয়াত লিখেছেন।

No comments:

Post a Comment