
অগণন মানুষের এই পৃথিবী
— শাহাদাতুর রহমান সোহেল
স্রষ্টা সুমহান,
সৃষ্টি তার বিশাল, বিচিত্র;
বিশ্বময় রয়েছে হাজারো বিস্ময় –
আমাকে বিস্মিত করে
আশরাফুল মাখলুকাত সেই মানুষ,
যাদের চোখ আছে, কিন্তু দেখে না;
কান আছে, কিন্তু শোনে না;
মন আছে, কিন্তু তা অলীক
চেতনায় মুখর।
তখন আমি বিস্ময়ে পাথর হয়ে যাই
যখন দেখি—
অগণন মানুষের এই পৃথিবী
চলছে তাদেরই নির্দেশনায়।
Comments on Social Media:
আপনার কবিতাটি অত্যন্ত গভীর ও অর্থবহ। এত অল্প কথায় এত বড় সত্য তুলে ধরার এই দক্ষতা সত্যিই প্রশংসনীয়।
ছবিটিও কি আপনি নিজেই তৈরি করেছেন কবিতার জন্য? দুটো মিলিয়ে একটি অসাধারণ সৃষ্টিকর্ম হয়েছে। আপনার লেখালেখি আরও সমৃদ্ধ হোক — এই শুভকামনা রইলো
- কবি শায়েরুল ইসলাম
দারুণ সুন্দরতম শব্দাঞ্জলি পাঠে অজস্র শুভপ্রার্থনা ও ভালোবাসা রইল প্রিয় কবিপ্রাণ… কল্যাণ হোক
- কবি পারভেজ শিশির
আলহামদুলিল্লাহ আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, আপনি সংক্ষেপে স্রষ্টার যে পরিচয় দিয়েছেন তা অতুলনীয় ।
- কবি আবু তালহা নাটোরী
khub e valo laglo. osadharon . Shuvokamona janben.
- কবি শোয়াইব আবীর
অসাধারণ সৃষ্টি। ভালো লেগেছে খুব।
- কবি আনিসুর রহমান বাবু
No comments:
Post a Comment