অধিবাস্তবতার কবিতা: শূণ্যতা কি সৃষ্টিশীল? - শাহাদাতুর রহমান সোহেল

শূন্যতা কি সৃষ্টিশীল?
– শাহাদাতুর রহমান সোহেল

শূন্যতার চেয়ে বেশি কী আছে সৃষ্টিশীল?
তুমি জানো, শূন্যতায় সৃষ্ট হয় শুধুই শূন্যতা;
শূন্যের সাথে শূন্য যোগ দাও অথবা বিয়োগ,
গুণ করো, ভাগ করো—ফলাফল শূন্য সর্বদাই।
শূন্যের ওপর কেউ কি নির্মাণ করতে পারে
অলিম্পাস মন্সের মতো স্কাইস্ক্র্যাপার?
গ্রেট ব্যারিয়ার রিফের মতো অ্যাকোয়ারিয়াম?
শূন্যতা কীভাবে হয় সৃষ্টিশীল?
শূন্যতাতেই সৃষ্টি হয় আশরাফুল মাখলুকাতের
মহান শিল্প-সাহিত্য:
বেদনার্ত শূন্যতাতেই বিঠোফেনের নবম সিম্ফনি,
শাহজাহানের বিস্ময় তাজমহল,
অন্ধ হোমারের ইলিয়াড-ওডিসি মহাকাব্য;
তারচেয়ে অনেক বেশি আমি জানি—
শূন্যতার চেয়ে বেশি কী আছে সৃজনশীল?
শূন্য থেকেই বিশ্ববিধাতা সৃষ্টি করেন সারা চরাচর।


Comments on social media: 
শূণ্য থেকেই বিশ্ব বিধাতা সৃষ্টি করেন সারা চরাচর।……………অন্তর্নিহীত অর্থ অনেক গভীর।
- কবি প্রিথুলা জামান

অভিধানে দেখলাম: শূণ্যতা অর্থ : রিক্ত বা খালি হওয়ার অবস্থা বা ভাব, উদাহরণ : স্ত্রী এর মৃত্যুর পর তার জীবনে রিক্ততা নেমে এসেছে, সমার্থক : রিক্ততা। শূণ্যতা নিয়ে এক দারুণ অর্থবোধক কবিতা।
- শায়েরুল ইসলাম

শূন্যই সম্ভবনা, শুভ কামনা রইল কবি
কবি নাজমুল হক জুয়েল

No comments:

Post a Comment