একটি রুবাইয়াত: ডিভাইন বিজনেস – শাহাদাতুর রহমান সোহেল


একটি রুবাইয়াত:
ডিভাইন বিজনেস

– শাহাদাতুর রহমান সোহেল

আমি আর মানুষ নই — আমি এক ডিপ সার্চিং প্রসেস, 
প্রতিটি শ্বাসে খুঁজি কে লিখেছে এই কসমিক অ্যাড্রেস — 
জীবন যত স্ক্রল করি, ততই ঝাপসা লজিকের লাইন, 
মহান সত্তা বলে, “থামো; এটা এক ডিভাইন বিজনেস।

দ্রষ্টব্য: রুবাইয়াত হলো একপ্রকার ফার্সী কবিতা। এর বৈশিষ্ট্য হলো: এর চার লাইন থাকবে, কবিতার মিল হবে ১ম, ২য় ও ৪র্থ লাইনে, একটি অখন্ড ভাব থাকবে ইত্যাদি। ফার্সী কবি ওমর খৈয়াম ও হাফিজ রুবাইয়াতের জন্য বিশ্ববিখ্যাত। ইমাম খোমেনীও রুবাইয়াত লিখেছেন।


Comments on Social Media:

প্রশংসা’র দাবীদার। অত্যন্ত ভাল লাগল আপনার ওই রুবাইয়াতটি

- কবি শোয়েব ইবনে শাহীন


আধুনিক রূপকে চিরন্তন জিজ্ঞাসা….🤍

- কবি নীল ত্রিপুরা (Neel tripura)


আপনার আরও কোনো সৃষ্টি থাকলে অবশ্যই শেয়ার করবেন
মাত্র চার লাইনে জীবনের এত গভীর দর্শন ও আধ্যাত্মিকতা ফুটিয়ে তোলার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়

- কবি অমিত


কী দুর্দান্ত এক রুবাইয়াত! পারস্যের ঐতিহ্যবাহী চার লাইনের ধ্রুপদী কাঠামোর সাথে একবিংশ শতাব্দীর টেক-লাইফকে যেভাবে মিলিয়ে দিয়েছেন, তা জাস্ট অসাধারন!

- কবি প্রিথুলা জামান (Prithula Zaman)


মন্ত্রমুগ্ধকর উপস্থাপন প্রিয়জন।
নিখুঁত শব্দ চয়ন। ভীষণ মুগ্ধ হলাম পাঠে।

- কবি এম নাজমুল হাসান


অসাধারণ জীবনবোধের কবিতা লিখলেন প্রিয় কবি। শুভ কামনা। অভিনন্দন।

- কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান


চমকপ্রদ তথ্য সম্বলিত মানুষের জীবনের নমুনা লিখেছেন ঐতিহাসিক ঐতিহ্য মণ্ডিত বাংলাভাষায় রুবায়েত। 

শুভকামনা রইলো নিরন্তর ফি সাবিলিল্লাহ আল্লাহ ভরসা

- কবি এস এম আজিম উদ্দীন (S. M. Azim Uddin)

No comments:

Post a Comment