
হাইকু: একপ্রকার জাপানী কবিতা। এর বৈশিষ্টগুলো হলো: ১) হাইকু তিন লাইনের, ২) ১ম লাইন ৫মাত্রার, ২য় লাইন ৭ মাত্রার এবং ৩য় লাইন ৫ মাত্রার। বাংলা ভাষায় মাত্রাবৃত্ত ছন্দ উপযুক্ত। ৩) জাপানী ভাষায় অন্তমিল নেই। তবে বাংলা ভাষায় কিছু কবি ১ম ও ৩য় লাইনে অন্তমিল দিয়েছেন কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য। অন্তমিল না হলেও চলে। ৪) প্রতি হাইকুতে নাম নেই ইত্যাদি।
সনেটে যেমন সিরিজ লেখা যায়, তেমনি হাইকুতে সিরিজ লেখা যায়। একই হাইকু সিরিজে স্পষ্ট বা অস্পষ্ট বিষয়ের মিল থাকতে হবে। হাইকু যেমন মোট ১৭ মাত্রার তেমনি একটি সিরিজে ১৭টি হাইকু থাকতে পারে। তবে এটা করতেই হবে এমন নয়।
Comments on Social Media:
হাইকু কবিতার প্রতি আমার একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এর মাত্রা ও ভাবগত সংযম সত্যিই মুগ্ধ হবার মতো। আপনার সবগুলো হাইকু পাঠ করলাম প্রিয় কবিবন্ধু। ভাব ও গঠনে অধিকাংশ হাইকুতে খুব সুন্দর নান্দনিক অনুরণন রয়েছে। আপনার এই হাইকু সিরিজ প্রয়াসটির জন্যে শুভপ্রার্থনা ও অজস্র ভালোবাসা জানাই। সর্বাঙ্গীণ শুভ ও কল্যাণ হোক
- কবি পারভেজ শিশির
সৃজনশীল মেধা সুন্দর প্রতিটি শব্দের ছন্দের
- গোলাম মওলা আলমগীর
অপূর্ব। বাস্তবতা সমৃদ্ধ।
- মোহাম্মদ ইউনুছ
No comments:
Post a Comment