পরাবাস্তব একপদী
– শাহাদাতুর রহমান সোহল
– শাহাদাতুর রহমান সোহল
১)
চাঁদ নদীর বালিশে ঘুমিয়ে জাগায় অবসাদ।
২)
পাখি উড়তে উড়তে পূর্ণ করে আকাশের ফাঁকি।
৩)
শিশির সূর্যের পকেটে লুকায় সন্ধ্যার নীড়।
৪)
নদী পাথরের চোখে জ্বালায় নীল নিরবধি।
৫)
মেঘ জানালার ভেতর শুকোয় বৃষ্টির আবেগ।
৬)
আয়না মেঘের মুখে এঁকে দেয় বিস্ময়ের ঠিকানা।
৭)
আগুন বরফের ঠোঁটে রেখে যায় রক্তিম ফাগুন।
৮)
পাহাড় পাখির স্বপ্নে বুনে চলে নীল হাহাকার।
No comments:
Post a Comment